ইচ্ছে
-তনয় দাস
ইচ্ছেগুলো সব থমকে গেছে
চৌ রাস্তার মোড়ে
সব গলিতে ডাক পড়েছে
যাবো কেমন করে ।
ছোট্ট বেলার স্বপ্ন দেখা
বুকের মাঝে ইচ্ছে বাঁধা
এতটা পথ পেরিয়ে এসে
সামনে শুধুই গোলধাঁধা ।
ছোট্ট ছিলাম বেশ ছিলাম
ইচ্ছে মাঝে মুক্ত আমি
আজ হয়তো ভুল করেছি
দায়িত্ব তে বদ্ধ জানি।
খুন হয়েছে ইচ্ছেগুলো
সবটা এখন চৌ রাস্তায় থমকে গেলো।
Comments (4)