সংসারের আজব খেলা
বিধিরে!—কী আজব খেলা চলে সংসারে...
চোখ মেলে জগৎ দেখি,
চোখ বুজলে যাই আন্ধারে!
কী আজব খেলা চলে সংসারে—
বিধিরে!—কী আজব খেলা চলে সংসারে...
এ সংসার-সাগরেতে
দিলাম নাও ছেড়ে
বাহারি যাত্রী নিয়ে...
কেউ মধ্য পথে নাও ছেড়ে যায়
বিবেকের ডাক এলে,
যা ভাবি—তা ঘটে না
তাই ব্যাথা বাজে অন্তরে...
কী আজব খেলা চলে সংসারে!
বিধিরে!—কী আজব খেলা চলে সংসারে...
জীবনের আশাতে
জং ধরে, জং মুছে
সূর্য রশ্মি জীবন আলোকিত করে.....
কুল বিনাশী ঝড় এসে
ফিরে যায় সাগরে,
যা ভাবি—তা ঘটে না
তাই ব্যাথা বাজে অন্তরে...
কী আজব খেলা চলে সংসারে!
বিধিরে!—কী আজব খেলা চলে সংসারে...
Comments (12)