সে সব সোনালি দিনের মাঝিরা
অনেক আসা আর যাওয়ার মাঝে / খসে গেছে বহু তারা/ ডুবে গেছে মদীনার চাঁদ / আর পড়ে গেছে গুলিস্তাঁ ও বোস্তার কদর/ অনেক আসা-যাওয়া চলছেই, চলবে/ আসবেনা কেউ আর ওমর, আলী ও ওসমানের মতো/ যারা শিলাদৃঢ় আবলুস হয়ে প্রচার করতো ইসলামি সত্য/ যাদের যাদু হাতের ছোঁয়ায় / নাকাল হতো সব শয়তানি অস্ত্র / আর কায়েম হতো ইসলামি হুকুমত/ এখন কমল বনে/ কমল ফুটে না আর/ মূর্খ ও ভণ্ডেরা যে দখল করেছে সব/ ভেঙ্গেছে হাল/ তাই সব মাঝি বেখবর।।
Comments (6)