ভোট এসেছে
সাইয়িদ রফিকুল হক

ভোট এসেছে রঙ্গ ছাড়ো
দাঁড়াও জনসেবায়,
জনগণকে চোখের জলে
আর দিয়ো না ভাসায়!

জনসেবক আছে বলেই
দেশটা চলে ভারি,
অসৎ-জনে অর্থ নিয়ে
করবে কাড়াকাড়ি।

ভোট এসেছে জনসেবার
শপথ নিবে সবাই,
অসৎ-লোককে রাজনীতিতে
আর দিয়ো না ঠাঁই।


সাইয়িদ রফিকুল হক
৩০-১১-২০২৩