মানুষ পাবে কোথায়?
সাইয়িদ রফিকুল হক

মানুষ-খুঁজে করবে কী আর?
মানুষ পাবে কোথায়?
দুঃখ শুনে কেউ কখনো
কাঁদে কারও ব্যথায়?

কষ্ট দেখে সবাই হাসে
জীবন যেন হাসির!
পাপটা ভুলে হাসে এখন
আসামি ওই ফাঁসির!

হৃদয়ভাবে কেউ ভাবে না
একটুও কারও কথা,
লাভের আশায় বিরাট ভারী
অনেকেরই মাথা।

মানুষ খুঁজে করবে কী আর?
সহ্য করো চুপে,
গোলাপ একদিন ফুটতে পারে
তোমার হৃদয়কূপে।

সাইয়িদ রফিকুল হক
০১-০৯-২০২৩