পত্রিকাতে লিখিস তোরা
সাইয়িদ রফিকুল হক
পত্রিকাতে লিখিস তোরা
নিজের ইচ্ছেমতো,
মনগড়া সব, মিথ্যা-ঝুলির
আবর্জনা যতো!
দেশের কথা, লোকের কথা
গেছিস তোরা ভুলে,
এই পাপে যে চড়বি তোরা
সবাই একদিন শূলে!
গোল আলুরা একদলেতে
ভিড় করেছে ভীষণ,
সাংঘাতিক সব ক্ষেপে গিয়ে
লিখছে মিথ্যা ভাষণ।
নামেই ওদের পত্রিকা ওই
আসলে যে পার্টি,
বুকের ভিতর আছে ওদের
পাকিস্তানের ঘাঁটি।
সব রাজাকার ধরছে এখন
ব্যবসা কত রঙের,
পত্রিকাতে খবর ছাপায়
মিথ্যা-গলদ ঢংয়ের।
পত্রিকাতে লিখিস তোরা
কত ভয়াল বিষে,
দেশ-জনতা মারিস কেন
তথ্য-ত্রাসে পিষে?
সাইয়িদ রফিকুল হক
২৭-০৩-২০২৩
Comments (5)