দালালগুলোর হাতে বন্দি
সাইয়িদ রফিকুল হক

দালালগুলোর হাতে বন্দি
জাতির বিবেকখানা,
এই পাপীদের সব পরিচয়
আছে সবার জানা।

তবু দেখি, হচ্ছে দেশে
দালাল-কাব্য লেখা!
দালাল-রক্তে বাড়বে আরও
দালালিটা শেখা।

সবাই জানে, সবাই চেনে
তবু থাকে দালাল,
হালফ্যাশনের নেতাগুলো
হচ্ছে বুঝি মাতাল!

দালালগুলোর হাতে বন্দি
দেশের মানুষ সবাই,
এই পাপীদের হস্ত থেকে
মুক্তি কারও নাই?


সাইয়িদ রফিকুল হক
২৭-০১-২০২৩