পৃথিবী এখন জ্বলছে
সাইয়িদ রফিকুল হক
শয়তানের হাতে কবিতা শোভা পায় না,
মানুষের হাতে মানুষ কখনো মরে না,
পশুরা কখনো মানুষের মতো হয় না,
জীবনের কথা কেউ কখনো ভাবে না।
পৃথিবী এখন মানুষের পাপে জ্বলছে!
মানুষের মন ভরে আছে শুধু আগুনে।
শয়তানের হাতে এখন অনেক ক্ষমতা
তবু সুখি নয় দুনিয়ার কোনো শয়তান!
আজকাল দেখি পাপীরা ঘুমায় গদিতে,
পুণ্যবানেরা মাটিতে খাচ্ছে গড়াগড়ি!
পৃথিবী চলছে পৃথিবীর সেই নিয়মে।
এখানে কখনো তৈরি হয় নাকো আইন
টাকার দাপটে আইন চলছে গৌরবে,
পৃথিবী ভোলে না মানুষের কোনো সৌরভে।
সাইয়িদ রফিকুল হক
২৯-১১-২০২২
Comments (6)