মনের মানুষ রয় না মনে
সাইয়িদ রফিকুল হক
মনের মানুষ রয় না মনে
কেমন দুঃখের কথা,
প্রিয় মানুষ যায় হারিয়ে
লাগে ভীষণ ব্যথা!
মানুষ যেন হচ্ছে কেমন!
স্বার্থ খোঁজে শুধু,
মৌমাছিরা যেমনি খোঁজে
হরেক ফুলের মধু!
মানুষগুলো এমন হলে
বাঁচবে কিনা বিশ্ব!
লোভে-পাপে সবাই হবে
শয়তানেরই শিষ্য?
আয় রে তোরা, আয় রে আবার
একটু মানুষ হ-না,
কুটিল মুখে ফুটবে হাসি
হবি চাঁদের কণা!
লাভের হিসাব দে-না চুকায়
মনটা করে বড়ো,
জগতজুড়ে সোনার মানুষ
হবে আবার জড়ো।
মনের মানুষ রয় না মনে
কী যে খোঁজে নষ্টে!
শ্রদ্ধা-প্রেমের অবসানে
জীবন কাটবে কষ্টে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
Comments (4)