পদ্মা সেতুর শত্রু
সাইয়িদ রফিকুল হক

পদ্মা সেতু দেখলে যাদের
বুক ফেটে যায় দুঃখে,
দেশের কথা কখনো কি
মানায় তাদের মুখে?

এরাই আবার বুক ফুলিয়ে
বলছে কত কথা!
লজ্জা থাকলে তোলে কি আর
এমন নিচু মাথা।

পদ্মা সেতুর শত্রুগুলো
ঘুমায় আছে এখন,
সজাগ হবে একটু সুযোগ
পাবে আবার যখন।

নিজের দেশের নিজের সেতু
তবু ওদের দুঃখ!
যুগজামানায় কোথায় আছে
এমন জাতের মূর্খ?

দেশের ভালো চাইলে ওরা
মানুষ হতো আগে,
পদ্মা সেতু রাখতো বুকে
দেখতো নিজের ভাগে।

পদ্মা সেতুর গঠন দেখে
কলজে যাদের ফাটে,
তারা কেন যায় না চলে
পাকিস্তানের ঘাটে।

শত্রুগুলো নীরব হয়ে
আছে ঘাপটিমেরে,
দেশের বুকে পরের স্বার্থে
উঠছে এরা বেড়ে।


সাইয়িদ রফিকুল হক
২৬/০৬/২০২২