জলন্ত কয়লায়
সাইয়িদ রফিকুল হক
জলন্ত কয়লায় শত খুঁজেও তুমি
পাবে নাকো হীরকখণ্ড,
ধ্বংস-ছাইয়ের স্তূপে কখনো ফোটে না
অনিন্দ্য সুন্দর গোলাপ রাজি।
নর্দমায় কেউ কখনো সাঁতার কাটে না
একটু সুখের আশায় ভালোবেসে।
হৃদয় যাদের পুড়ে খাক―
কোথাও নেই মাটির ছোঁওয়া
সেখানে আর ফলবে না
কখনো-কোনোদিন সোনালি ফসল।
কয়লার স্তূপে কেউ বসে না
ভালোবাসার গোলাপ হাতে।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৬/২০২২
Comments (4)