হিংসুকগুলো
সাইয়িদ রফিকুল হক
হিংসায় তোদের বুক যায় ফেটে!
আরও কত হিংসা পেটে।
মনের মধ্যে বারুদ ঠেসে,
কেমনে থাকবি মানব-বেশে?
পশুর মতো জন্তুগুলো
খাচ্ছে এখন হিংসা-ধুলো।
করছে ওরা জাতির বিনাশ,
এদের পাপে দেশের নাভিশ্বাস।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৬/২০২২
Comments (3)