চড় মারো ভণ্ডকে
সাইয়িদ রফিকুল হক
ভণ্ড এসেছে আজ কবিতাবাগানে!
ফুল ফুটবে না আর রস-ময়দানে!
আকাশশকুনে হামলে পড়েছে
যশ-খ্যাতি-লোভে,
এদের মন এখন ভরছে না আর
অতুল বৈভবে।
এরা নিয়মিত চায় কত যে সুনাম!
কবিতারাজ্যে তাই এত দুর্নাম।
কবিতাফুল ফোটে না দালালের হাতে,
কবিতা জন্মায় না ভণ্ড-অজাতে।
মনগড়া বাণী সব হয়তো পদ্য,
আরো আছে তেলমারা কত যে গদ্য!
সবকিছুতে দেখেছি খুব বাড়াবাড়ি,
কবিতা হয়নি কারো কামড়াকামড়ি!
কবিতাফুল ফোটে না পাষণ্ড-রসে,
চড় মারো জোরে তাই ভণ্ডকে কষে।
সাইয়িদ রফিকুল হক
২০/০৩/২০২২
Comments (6)