মানুষ এখন ভণ্ড হয়ে
সাইয়িদ রফিকুল হক

মানুষ-হত্যার খুন তোমার লেগে আছে হাতে,
কমরেড-নামে তুমিই এখন উঠতে চাচ্ছো জাতে!
জগতজুড়ে চলছে সবার রক্তের হোলি-খেলা,
মানবতার রাজ্যগড়ার যাচ্ছে চলে বেলা!

মানুষ এখন ভণ্ড হয়ে করছে গলাবাজি,
পাপসমুদ্রে ডুবেও সে যে হচ্ছে বিরাট হাজি!
এই মানুষের মতলবখানা বুঝবে নাকো তুমি,
শয়তান আজই দখল করছে এদের মনোভূমি।

ধর্মের নামে সেবার নামে সবখানে আজ ভেজাল,
মানুষরূপে চারিদিকে দেখছি এখন দাজ্জাল!
সকল ভণ্ড ছদ্মবেশে আখের গোছায় জোরে,
ভাবটা ওদের এমন যেন কেউ যাবে না গোরে!


সাইয়িদ রফিকুল হক
২০/০৩/২০২২