একটি সুউচ্চ আঙুলের মহামানব
সাইয়িদ রফিকুল হক

একটি আঙুল পৃথিবীতে খুব সাহসী হয়ে উঠেছিল!
তার সংস্পর্শে জেগে উঠেছিল গোটা জাতি।
ভিসুভিয়াসের অগ্ন্যূৎপাতের চেয়ে বেশি
লাভা উদগীরণ করেছিল তা,
নপুংসকেরা আগ্নেয়গিরির লাভা ঠেকাতে গিয়ে
সমূলে ডুবে মরেছিল তাতে।
সেদিন অনেক পাতিশিয়াল একটি আঙুলের কাছে
খুব অসহায় হয়ে পড়েছিল,
তারা তখনও ছিল খুব বেসামাল, আজও তারা
একটি আঙুলের ভয়ে ভীতসন্ত্রস্ত।
জনগণনন্দিত নেতাকে তাই এড়িয়ে চলতে চায়
দেশের সর্বস্তরের পাতিশিয়াল,
তারা এখনও তাদের পূর্বপুরুষদের মতো খুব ভয় পায়
একটি সুউচ্চ আঙুলের মহামানবকে।


সাইয়িদ রফিকুল হক
১৭/০৩/২০২২