ভেজালের ভিড়ে
সাইয়িদ রফিকুল হক
খাঁটি জিনিসের পড়ে গেছে বাজার,
বাজারদর বেড়েছে শুধু ভেজালের!
চারিদিকে পাশবিকতার উল্লাস তাই,
সবখানে এখন ভেজালের ছড়াছড়ি।
কে দেখবে সমাজের হালহাকিকত?
বুদ্ধিজীবী এখন বাঁধা থাকে গোয়ালে!
শাস্ত্রবচন গেয়ে যায় জেনাখোর-দল,
ভেজাল-ভিড়ে আসল খোঁজে বোকা!
সাইয়িদ রফিকুল হক
০৩/০২/২০২২
Comments (5)