আমাদের ক্ষুদ্র জীবনে
সাইয়িদ রফিকুল হক

হঠাৎ মাটিফুঁড়ে উঠিনি
আসমান থেকেও পড়িনি
কিংবা আচমকা আসিনি।

আমরা এই মাটির ছেলে
আমাদের দেখে তা বুঝবে
সহজেই চিনবে আমাকে।

আমাদের ক্ষুদ্র জীবনে
মহৎ কোনো গল্প নেই
সবই নির্মম সত্য।


সাইয়িদ রফিকুল হক
২১/১২/২০২১