তুই আমাকে দেখতে পারিস না

তুই আমাকে দেখতে পারিস না জানি,
কেন পারিস না তাও ভালোভাবে জানি।

তোর পিতা একাত্তরে ছিল রাজাকার,
আর আমার বাবা ছিলেন মুক্তিযোদ্ধা।

আমাদের বিরোধ থাকবে চিরদিন,
এবং তোদের ক্ষমা নাই কোনোদিন।