ওরে গঞ্জিকাসেবী,
কবিতাকে বানিয়েছো নেশার খাদ্য,
মদের বোতলে কেন বাজাও বাদ্য?
ভিতরে নাই কবিতা, বাইরে ভনিতা,
পাণ্ডু ছন্দে হাঁটে কোন সে বণিতা?

ওরে গঞ্জিকাসেবী,
কল্কে ধরে খেলবি আর কত খেলা,
এবার উঠে দাঁড়াও ভাঙ মদ-মেলা।
কবিতার বাড়ি হেঁটে চলো ভাব-বনে,
হারিয়ে যাও ছন্দে, মুগ্ধতা-পণে।