মাতালের বোতল চুঁইয়ে কবিতা নামে ধরায়,
গাঁজার পুঁটলি হাতে তাই মাতাল উঠে খাঁড়ায়!
ছন্দগুলো তার শিথিল বিবেকও আধমরা,
তবু শুনি ওই মাতালের কবিতা বড়ই কড়া!
ভাবের সাগর শুকিয়েছে শুকনো পাতার মতো,
মাতালগুলো কবিতা লেখে খসখস করে যতো।
মচমচে মাথায় ওদের সাহিত্য খেলা করে!
আদর্শ সাহিত্য রচে গাঁজার পুঁটলি ধরে!
Comments (6)