ভুল-ভালোবাসা
সাইয়িদ রফিকুল হক
রক্ত তোমার খুবই দূষিত,
ভিতর-আত্মা আরও তৃষিত!
জিঘাংসা-ভরা বুকে ফোটে নাকো
ভালোবাসা-রঙে মধুভরা-ফুল,
ভুল-মানুষকে ভালোবাসা ভুল।
রক্ত যাদের নর্দমা-জল!
তারা কি ধরাবে আঙ্গুর ফল?
মাথাটা যাদের পচে গেছে খুব,
দিতে পারবে না জ্ঞানে তারা ডুব।
হৃদয় যাদের নর্দমা-খাল,
প্রেমটা তাদের অভিনয়-জাল।
ভুল-মানুষকে ভালোবাসা কাল!
দু’দিনে বুঝবে মরিচের ঝাল!
সাইয়িদ রফিকুল হক
২৮/১০/২০২১
Comments (5)