মন চেনে না কেউ
সাইয়িদ রফিকুল হক
মনটাকে কেউ চেনে নাকো
সবাই চেনে দেহ আর দেহ!
মনগুলো তাই পড়ে থাকে
কলার খোসার মতো রাস্তায়!
মনটাকে ধুয়েমুছে আজ
কেউ করতে চায় না সাফ,
সবাই শুধু দেহ নিয়েই
পড়ে থাকে কত ব্যস্তভাবে!
দেহের প্রসাধনী বিকোয়
মনরাঙানোর কিছুই নাই!
সবাই আছে নিজের বুঝে
স্বার্থটুকু আদায় করতে।
মনের খবর কে নিবে রে?
সবাই চিনে গেছে আজ দেহ।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৯/২০২১
Comments (4)