বুক ফেটে যায়
সাইয়িদ রফিকুল হক
বুক ফেটে যায় সহস্র দুঃখে,
ভাষা ফোটে নাকো অমাবস্যায়!
নীরব হয়েছি, বসে থাকি চুপে,
বিনা দোষে কে আর মরতে চায় হে?
কত ছিল আশা! পূরণ হয়নি
কিছুই যে তার! কবে আর হবে?
ভুলের সাগরে তরী যায় ডুবে!
মাঝিও বোঝে না! কে আর বাঁচাবে?
সাইয়িদ রফিকুল হক
০৭/০৮/২০২১
Comments (4)