জীবনের কবিতা
সাইয়িদ রফিকুল হক

জীবনকে ভাবো তুচ্ছ!
একবার মরে দেখো
কতটুকু পাবে স্বাধীনতা।
বেঁচে থাকতে হতাশা!
মরণের পরে ঠান্ডা।


পৃথিবী এখনও রঙিন
কারও জীবনও রঙিন!
কেউবা চিরদিন ধূসর।
সাদাকালো জীবন সুখের,
রঙ-জীবনে হতাশা বেশি।


সাইয়িদ রফিকুল হক
১৮/০৭/২০২১