লকডাউনের কবিতা
লকডাউনে তোমার হাতে পয়সা নাকি নাই!
আবার দেখি যাচ্ছো গ্রামে, সেই না তুমিটাই!
পথেঘাটে গুনছো ভাড়া কোয়াট ডবল করে,
দেখছি এখন ভণ্ডামিতে দেশটা গেছে ভরে।
কত দালাল, কত ছাগল করছে বাড়াবাড়ি,
হাতের টাকা পথে ফেলে ধরছে একটা গাড়ি।
জীবনটা যে যেতে পারে ভাবনা কারও নাই,
সব মানুষের ক্ষতি করে পথে নামা চাই!
Comments (4)