বেআদব মশকশ্রেণী
সাইয়িদ রফিকুল হক
বেআদব মশাগুলো আজকাল হঠাৎ করেই
খুব জঙ্গি হয়ে উঠছে!
এদের ইতরামির যেন কোনো শেষ নেই!
সবখানে এদের নগ্ন সন্ত্রাসের ছোঁয়া।
মহামারীর ভিতরে বসে নেই মশকশ্রেণী,
দিনে-রাতে সমানতালে আক্রমণ করে যাচ্ছে।
রোগের ভয়ে জীবন প্রায় অতিষ্ঠ!
পুস্তকপাঠে মন বসে না মশকের যন্ত্রণায়,
তবুও কারও খেয়াল নেই একটুও!
আমাদের সমাজ বড় আজব!
এখানে মানুষের চেয়ে জন্তুদের কদর বেশি।
অমূল্য মনুষ্যত্বের কোনো দাম নেই এখানে,
অর্থলোভীদের দাপটে পাশবিকতা পাচ্ছে খুব মর্যাদা!
তাই যত্রতত্র মশাদের দাপটে মানুষের নাভিঃশ্বাস!
এখানকার মানুষগুলো মরে আছে না বেঁচে আছে
তা যেন আজ গবেষণার বিবেচ্য এক বিষয়,
মশকের উৎপাতে জীবিত মানুষগুলো ভয়ানকভাবে
ভীতসন্ত্রস্ত্র অবস্থায় পালিয়ে আছে রাষ্ট্রের এককোণে।
সাইয়িদ রফিকুল হক
২২/০৬/২০২১
Comments (2)