মনভুলানো সান্ত্বনা
সাইয়িদ রফিকুল হক
দুঃখ দেখে সবাই দেয় শুধু মনভুলানো সান্ত্বনা,
দুঃখবরফ গলে না মনগড়া কোনো কথায়,
কেউ খুঁজে দেখে না দুঃখের গভীরতা,
কেউ কাছে এসে স্পর্শ করতে চায় না দুঃখপাহাড়।
দূরে থেকে সবাই দেখি কতরকম আত্মীয়!
দুঃখ বাড়লে বেড়ে যায় তাদের আরও দূরত্ব,
কাছের মানুষ কে যে মন বোঝে না একবারও
সবাই শুধু মনভোলাতে চায় কথার জাদুতে!
মুখের কথা শুনে-শুনে মন আজ তিতা প্রায়,
মন ভরে না কারও গোলাপি হাসিতে!
কারও থলিতে দেখি না একটুও ভালোবাসা!
সবখানে কি কথার জাদুতে চিড়া ভেজে বন্ধু?
সাইয়িদ রফিকুল হক
২০/০৬/২০২১
Comments (7)