মহার্ঘ্য বস্তু সবসময় মেলে না
সাইয়িদ রফিকুল হক

একদিন ফুল ফুটেছিল
ফুল আর ফোটে না,
হাঁড়ির ভাত ফেলে দিলে
ভাত আর জোটে না!

তিনি জন্মেছিলেন এই মাটিতে
আমরা তাঁকে মেরেছি,
নিজের ভুলে নিজের পাপে
জন্মদাতাকে মেরে কী পাপ করেছি!

দামি ফুল ফোটে না সবসময়
সে যে অতি-অতি মহার্ঘ্য,
ঝরে যাওয়া সেই মহান ফুলের জন্য
রইলো জাতির চির শ্রদ্ধার্ঘ্য।


সাইয়িদ রফিকুল হক
০৫/০৫/২০২১