মন্দ সময়ের গান সাইয়িদ রফিকুল হক · Poems · 2021-04-30 · 532 views মন্দ সময়ের গান হৃদয়কুসুম ফুটবে কবে বসে আছি সেই আশায়, অন্ধপ্রেমে বদ্ধখাঁচায় আবেগ নেই আজ ভাষায়! জীবনটা যে চলছে এখন বড়ই ঢিলেঢালা, ভালোবেসে কেউতো গলায় পরায় নাকো মালা। সময় যেন উপহাসে ব্যস্ত আছে সদাই, কবে আবার ফিরে পাবো আগের স্নেহ ভাই? Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (6)