একদিন সময় ছিল
সাইয়িদ রফিকুল হক
একদিন বেলি ফুলের মালা নিয়ে তার জন্য বসে ছিলাম
সে আসেনি, ইচ্ছে করে কিংবা অহংকারে!
একদিন খুব মনখারাপ করে সে আমাকে ডেকেছিল
আমি একনিমিষে ছুটে গিয়েছিলাম তার কাছে,
তবুও সে আমাকে একটুও ভালোবাসেনি!
এমন একটা সময় ছিল তার কথা খুব মনে পড়তো,
জীবন কত অসহায় হয়ে পড়েছিল
শুধু তার কথা ভেবে-ভেবে!
এখনও জীবন আছে, ভাবনা আছে,
তবে সময় নেই আর তার কথা ভাববার।
একটা সময় জীবনে ঘুরে দাঁড়াতে হয়
আর সাহসী হয়ে উঠতে হয়, আর যা কখনো নিজের নয়,
তা কখনো ঠাঁই দিতে হয় না ছোট্ট সোনার জীবনে।
সে এখন কোথায় পড়ে আছে মুখথুবড়ে, জানি না,
একদিন সময় ছিল, এখন আর জানার চেষ্টা করি না তার কথা।
সাইয়িদ রফিকুল হক
৩০/০৪/২০২১
Comments (6)