মন বোঝে না
সাইয়িদ রফিকুল হক
মনকে বলি
কেন ভাবো এত কথা?
হৃদয়জুড়ে কত ব্যথা!
কেন মিছে এত ভাবনা?
দীনদুনিয়ায় কে আপনা?
মন যে বোঝে নারে ভাই
এই দুনিয়া ছাড়ার চিন্তা নাই!
ভুলে রইলো আসল বাড়ি
আসল ঘর,
চিনলো নাতো সে যে আজও
কে আপন আর কে পর!
সাইয়িদ রফিকুল হক
২৫/০৪/২০২১
Comments (3)