কাটমোল্লা আজ
সাইয়িদ রফিকুল হক

কাটমোল্লা আজ চারিধারে
যুক্তিতর্ক মানে নারে!
পাপের পথে মিথ্যা বলে
ভুল করে যে বারেবারে।

বাইরে এরা দেখতে ভালো
ভিতরটা যে কালো,
হৃদয়জুড়ে একটুখানি
পাবে নাতো আলো।

অন্ধকারের বাদশাহ এরা
অন্ধকারেই চলে,
নিজের স্বার্থে ধর্ম টেনে
অনেক কথাই বলে।

এই পাপীদের চিনতে হবে
নইলে তোমার বিপদ,
ঈমান ধরে টান দিলে যে
বাড়বে ভীষণ আপদ।

কাটমোল্লারা জাতির শত্রু
চায় না দেশের ভালো,
অন্ধকারের বুকটা চিরে
কে জ্বালাবে আলো?


সাইয়িদ রফিকুল হক
১৮/০৪/২০২১