কীসের রোজা করিস তোরা
সাইয়িদ রফিকুল হক
কীসের রোজা করিস তোরা? মিথ্যা বলিস ঘন!
পাপের খাবার খেয়ে-খেয়ে পচে গেছে মনো।
ভণ্ডামি আর দেখবো কত? ধর্মবেচার ছলে,
কুরআন-হাদিস গায় যে এখন মানুষ-মারার কলে!
যুগজামানা বদলে গেছে, কল্কে পাচ্ছে চাঁড়াল,
অনেক পাপীই লেবাস ধরে পাপ যে করে আড়াল!
মাতালগুলো আওয়াজ করে করছে গরম ময়দান,
উর্ধ্বলোকে আড়াল থেকে হাসছে বড় শয়তান!
চাঁড়ালগুলো ধর্মসভায় করছে বিরাট আওয়াজ,
দেশমানুষের পক্ষে এদের নেই যে কোনো কাজ।
কীসের রোজা করিস তোরা? পাপখানাতে মজে,
বুকের ভিতর শয়তান রেখে লাভ কী হবে ধর্মভজে?
সাইয়িদ রফিকুল হক
১৫/০৪/২০২১
Comments (7)