এই বাঙালি
সাইয়িদ রফিকুল হক
এই বাঙালি কখনো কি
একটু মানুষ হবে?
দেশের জন্য আইন মেনে
দেশের কথা কবে!
নিজের স্বার্থ ভুলে যাবে
ভাববে পরের কথা,
পরের দুঃখ দেখে তারা
ভাববে নিজের ব্যথা।
এমনতর বাঙালি যে
চাইছি সবাই মিলে,
নইলে এবার স্বার্থপরে
খাবে সবই গিলে।
ভালোবাসার মানুষগুলো
আছে কোথায় বসে!
এবার একটু ওঠ না জেগে
চাবুক চালা কষে।
এই বাঙালি কখনো কি
একটু মানুষ হবে?
সব বাঙালির মুখে শুধু
দেশের কথাই রবে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৪/২০২১
Comments (4)