বিষাক্ত কীটগুলো
সাইয়িদ রফিকুল হক
ধানক্ষেতের মতো সবুজ চোখগুলো
এখন বড়ই বিবর্ণ আর খুব ধুসর,
সুন্দর চোখের মানুষগুলো কেমন করে যেন
আজ খুব অন্ধ হয়ে যাচ্ছে!
বার্ধ্যকের আগে ছানি পড়ছে অনেকের চোখে
সবুজ চোখগুলো হারিয়ে গেলে
আমাদের স্বপ্নগুলো যে
চিরতরে ডুবে যাবে অন্ধকারে।
এত অন্ধকার আগে তো কখনো দেখিনি!
অন্ধকারের কীটগুলো আবার ফিরে আসছে
আমাদের শান্তিসুখের লোকালয়ে,
জঙ্গলে আজ কমে যাচ্ছে পশুর সংখ্যা!
আরও অন্ধকার ধেয়ে আসছে রাষ্ট্র-বুকে,
লোকালয়ে এখন জমজ পশুদের খুব ভিড়!
বিষাক্ত কীটগুলো নিধন করো হে রাষ্ট্র,
জনগণ চেয়ে আছে গভীর চোখে তোমার প্রতি।
সাইয়িদ রফিকুল হক
১০/০৪/২০২১
Comments (3)