অথই ভ্রান্তি
সাইয়িদ রফিকুল হক
প্রেমে নাই সুবাতাস,
ধর্মে নাই পুরো বিশ্বাস,
মনে নাই কারও শান্তি
চারিদিকে আজ অথই ভ্রান্তি!
বেঁচে তবু আছি আমরা,
অনেকের ভাব যে খুব হামবড়া!
আমাদের সংগ্রাম তবু চলছে,
নেতাগণ বাঁচার কথা আজও বলছে।
রাজনীতি আজও দেখি অস্থির!
বীরগণ তুলছে নাকো তাদের শির।
সিংহবনে তাইতে আজ শিয়ালের ডাক,
কবে যেন কাটবে আমাদের এই দুর্বিপাক!
সাইয়িদ রফিকুল হক
১০/০৪/২০২১
Comments (5)