পাখিটা
সাইয়িদ রফিকুল হক

পাখিটা কোথায় বসে রয়েছে
কেউ তা জানে না!
সময় হইলে পাখিটা আর
দেহে থাকবে না!
দেহ থেকে কবে উড়বে পাখিটা
কেউ তা ভাবে না!
জীবনের শেষ কীভাবে হবে
মানুষ জানে না।
পাখিটা যে কাঁদে মানুষের দুঃখে
মানুষ তবু হাসে!
দেহের মায়ায় সব মানুষের
চোখে স্বর্গ ভাসে!


সাইয়িদ রফিকুল হক
১২/১২/২০২০
১২/১২/২০২০