উল্টাপাল্টা―১৪
সাইয়িদ রফিকুল হক
লজ্জাহীনের দরবারে আজ
জমছে ভীষণ ভিড়,
ভণ্ডগুলোই মূর্খলোকের
অনেক বড় পীর!
পাগলগুলো ছাগল হয়ে
খাচ্ছে জাতির ঘাস!
অধমগুলোর বক্ষজুড়ে
শয়তানেরই বাস।
কোথায় যাবে ভালোমানুষ
চারদিকে যে বিপদ!
কলিকালে মানুষজনের
কমছে নাতো আপদ।
পাপীর মুখে ধর্মকথা
শুনছে আরেক পাপী,
ধর্ম নিয়ে ভণ্ডরা যে
করছে দাপাদাপি!
যুগে-যুগে পাপ জমেছে
আজকে আরও বেশি,
সত্যকথা শোনার পরেই
ভণ্ড ফুলায় পেশী।
সাইয়িদ রফিকুল হক
০১/১২/২০২০
Comments (5)