পাপীর মুখে ধর্মকথা
সাইয়িদ রফিকুল হক
ধর্মজোশে মানুষ মারিস!
মানুষ তোদের পর,
পরকালে পাবি তোরা
জাহান্নামি ঘর।
যুগজামানার পাপীগুলো
চিনছে শুধু লেবাস,
এদের ভিতর কিছুই নাইরে
করছে শুধু হতাশ।
পাপীর মুখে ধর্মকথা
শুনছি কত রোজ,
পরের টাকা লুটপাটে যে
করছে এরা ভোজ!
পশুর চেয়ে অধম যারা
তারাই নাকি ধার্মিক!
মানুষখুনের ইতিহাসে
শুধুই এরা চার্মিক।
দেখতে এরা মানুষ হলেও
আসলে যে পশু,
রাষ্ট্র তুমি এই পশুদের
নিধন করো আশু।
মানুষখুনী পশুর দলে
ধর্মসভায় কেন?
এরাই হলো দেশজনতার
প্রধান শত্রু জেনো।
সাইয়িদ রফিকুল হক
৩০/১০/২০২০
Comments (6)