উল্টাপাল্টা—৭
সাইয়িদ রফিকুল হক
মীরজাফরের নাতিগুলো
আছে ভীষণ সুখে,
হরহামেশা অনেক হাসি
দেখি তাদের মুখে!
যুগজামানা আগের মতো
কিছুই নাইরে ভাই,
মাথার উপর বসে আছে
মস্তজাতের কসাই!
দোকানদারের হাতে দেখি
কতরকম কিতাব!
ব্যাঙের ছাতা হচ্ছে নেতা
বাড়ছে দেশে আজাব!
মূর্খগুলো ধর্ম নিয়ে
খেলছে কত খেলা!
পাপজীবনে পরপারের
ধরতে চায় যে ভেলা!
শিয়ালগুলো ধর্মশালায়
করছে বিরাট মাতবরি!
বাঘের উপর নেংটি ইঁদুর
ঘুরায় কত ছড়ি!
মীরজাফরের নাতিগুলো
পাচ্ছে বিরাট আসন,
চামার-মুচিও জনসভায়
দিচ্ছে আজকে ভাষণ!
সাইয়িদ রফিকুল হক
২৫/১০/২০২০
Comments (3)