সত্য বলে কষ্ট পেলেও
বলবে তুমি সত্য,
মিথ্যা যতোই পাখা মেলুক
সত্য পাবে মর্ত্য।
সত্য ছাড়া এই জীবনে
নাই যে কোনো গতি,
ভালোবাসা বাড়াও তোমার
সত্যকথার প্রতি।