তোমার অনেক ভাব
সাইয়িদ রফিকুল হক

তোমার অনেক ভাব দেখেছি
ভাবে তুমি দেমাগি!
তারউপরে তুমি আবার
অনেক বেশি রাগী।

লাভ কি তোমার এসব করে
বলবে সহজ কথায়?
সর্বজনীন শিষ্টাচার সব
আনো এবার মাথায়।

ভাবদেখানোর দিনগুলো সব
শেষ হয়েছে কবে!
দিনদুপুরে ভাবসাব এত
দেখাও কেন তবে?

ভাবের মানুষ কলিযুগে
পায় না কোনো সঙ্গ,
লোক-হাসানো ভাবদেখায়ে
আর কোরো না রঙ্গ।


সাইয়িদ রফিকুল হক
০২/১০/২০২০