বইবিমুখ
সাইয়িদ রফিকুল হক
বই পড়তে তোমার নাকি
ভাল্লাগেনা মোটেই!
হারামনেশায় ঘুষের টাকা
ভাগ্যে তোমার জোটেই।
মূর্খগুলোর হাতে টাকা
বই পড়ে না তাও,
মদ-নারীতে ডুবে তারা
খাচ্ছে শুধু ফাও!
পাপীগুলো অনেক চালাক
বুদ্ধি কিন্তু কম,
ভালো কাজে ডাকলে তুমি
ভাববে তোমায় যম!
বই পড়তে ভাল্লাগেনা?
তুমি পাপী ঘোর,
অন্ধকারেই থাকবে ডুবে
দেখবে নাকো ভোর।
সাইয়িদ রফিকুল হক
২৫/০৯/২০২০
Comments (5)