বাঁচার পথ এই
সাইয়িদ রফিকুল হক
আর কিছু বলি না,
কারো কথা শুনি না,
নিজের মতো চলি।
মানুষের কথায়
ক্ষতি হয় নিজের,
বুদ্ধি দেয় ধ্বংসের।
নিজের লাভে ডুবে
কে দিবে ভালো বুদ্ধি?
নিজের পথে হাঁটো।
লাভ নাই মিথ্যায়,
সত্য ধরো হে কষে,
বাঁচার পথ এই।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৯/২০২০
Comments (5)