যীশুর গল্প
সাইয়িদ রফিকুল হক
যীশুর গল্প যে শুনেছি কত!
গির্জায় দেখেছি মানুষের ঢল!
এখনও তাঁর কত যে গৌরব!
মানুষের মাঝে তিনি অমর।
নিজের জীবন তুচ্ছ করেছেন
ভালোবেসেছেন সব মানুষকে।
পৃথিবীতে আজ যীশু-প্রয়োজন,
কবে আসবেন আমাদের যীশু?
যীশুর গল্প যে জীবনের গল্প,
যীশুর আদর্শ সব মানুষের।
এসো গল্প শুনি ঈসা মসীহের,
এসো ভালোবাসি ত্রাতা মসীহকে।
সাইয়িদ রফিকুল হক
০৫/০৯/২০২০
Comments (4)