ক্রোধ ভুলে যাও
সাইয়িদ রফিকুল হক

ক্রোধ ভুলে যাও
আগুনে কেন হে
করবে তোমার হৃদয়ভস্ম?

মানুষ যে তুমি
ঘুরে দাঁড়াও হে
মানুষের মতো একটু বাঁচতে।

ক্রোধ হলো পাপ
সরাও তুমি হে
এই পাপতাপ হৃদয় থেকে।

ক্রোধ হলো শত্রু
শত্রুকে কেন হে
বসাবে তোমার হৃদয়খনিতে!

ক্রোধ ভুলে যাও
মানুষ হতে হে
জীবনে তোমার ফোটাও এবার
চিরসুন্দর বেহেশতি ফুল।


সাইয়িদ রফিকুল হক
০৩/০৯/২০২০