কত লোভ
সাইয়িদ রফিকুল হক

বেঁচে থাকতে মানুষের কত লোভ!
মরণ এলে কিছুই থাকে না হাতে!
মানুষ তবু সরে দাঁড়ায় না কখনো
লোভের পাপ-অগ্নিকুণ্ড থেকে।
মানুষগুলো বোকার মতো
মরেই যাচ্ছে ক্রমাগত।

চোখের ক্ষুধা মেটে নাকো আজ মানুষের
সবার চোখে কেমন যেন সাপের দৃষ্টি!
লোভীমানুষ দেখলেই গা-টা শিরশির করে ওঠে!
সাপের মতো খুব ঠাণ্ডা এদের শরীর!
আর মনটা লোভআগুনে পুড়ে ইস্পাতের মতো।
মানুষ তার মৃত্যুর তারিখ জানে না!
তবুও তার লোভ মেটে না সামান্য!


সাইয়িদ রফিকুল হক
০২/০৯/২০২০