মানুষ সবচে দামি
সাইয়িদ রফিকুল হক

ধর্ম তোমার আপন হলো
মানুষ হলো পর!
বিশ্বপ্রভুর দুনিয়াতে
তুমিই হবে জীবনদুঃখী।
মানুষ হলো সবচে দামি
চিরদিন যে মানুষরত্ন,
সেই মানুষ পর হয়েছে
তোমার তুচ্ছ ভাবনাতে!
মানুষ বড় ধর্ম থেকে—
এই কথা যে চিরসত্য,
মানুষ হলে মানবে মহাবাণী।

মানুষ সবার সেরা,
মানুষ সবচে দামি।
এসো সবাই ঝাঁপিয়ে পড়ি
আজকে থেকে মানবপ্রেমে।


সাইয়িদ রফিকুল হক
৩১/০৮/২০২০