পশুদের বংশধর
সাইয়িদ রফিকুল হক
কারো কারো মুখে স্পষ্টভাবে ফুটে ওঠে
আদিম জানোয়ারের ছাপ,
এরা মানুষ নয়কো, পশুদের বংশধর।
আজকাল পশুদের পশু বলা যায় না কিছুতেই!
এরা হোমরাচোমরা, সমাজের বড়কর্তা,
লুটপাটের দোসর, এদের ক্ষমতা বেশি।
অসহায় মানুষেরা, পশুরা খুব শক্তিশালী!
পশুদের ভয় নাই, তাদের পাশে আছে আরও কত পশু।
ভয় শুধু মানুষের, আজ অন্ধসমাজে মানুষ যেন পলাতক!
আর দাপিয়ে বেড়ায় যুগজনমের চেনা-অচেনা সব পশু।
সাইয়িদ রফিকুল হক
১৯/০৮/২০২০
Comments (6)