দানবের মুখে
সাইয়িদ রফিকুল হক
দানবের মুখে ধর্মের বাণী,
পৃথিবীটা জুড়ে শুরু হলো তাই
অসুর-তাণ্ডব আর হানাহানি!
ধার্মিক এখন বিক্রি হয় অর্থে,
অধার্মিকদল নেই যে পরার্থে!
লোককে দেখানো কত যে ধার্মিক,
বাইরে লেবাস, ভিতরে চার্মিক!
দানবের মুখে শোভা পাচ্ছে ধর্ম,
এইসব পশু বুঝবে কখনো
একটুখানি মনুষ্যত্বের মর্ম?
সাইয়িদ রফিকুল হক
১৬/০৮/২০২০
Comments (5)